
নিজস্ব সংবাদমাধ্যম
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের সতর্কবার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দলটির নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেখে দেশে ও বিদেশে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে কর্মী-সমর্থকদের সক্রিয় করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে কলকাতার বৈঠক থেকে ঢাকাসহ সারা দেশে মিছিলের পরিকল্পনার খবর পাওয়া গেছে।
পুলিশের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়। এতে সারা দেশে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের সই করা ওই চিঠিতে পুলিশ সুপারদের (এসপি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
