
নিজস্ব সংবাদমাধ্যম
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানকে উদ্দেশ্য করে ভোলা-১ আসনের এমপি আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমার ভাই যেহেতু এ বিষয়ে (মাইক্রোওয়েভ,ওয়াশিং মেশিন ও জানালার পর্দার) মন্তব্য করেছেন, তাকে বিব্রত না করে বলতে চাই ভবিষ্যতে যদি তার মাইক্রোওয়েভ বা পর্দার প্রয়োজন হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দেওয়ার ব্যবস্থা করতে প্রস্তুত আছি।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের আলোচনা শুরুর প্রক্কালে পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
