
নিজস্ব সংবাদদাতা
ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ করতে না পেরে দেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এটি ছিল তাৎক্ষণিক প্রতিবাদের অংশ এবং বিমানবন্দরে আটকে রাখার খবর সঠিক নয়।
তিনি বলেন, এই ঘটনার কারণে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তবে বাংলাদেশের আত্মসম্মান বজায় রেখেই ভারতসহ যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, এটি কোনো পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য নয়, বরং একটি বার্তা দেওয়ার প্রয়োজন ছিল।
এর আগে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় প্রবেশ করতে না পেরে তিনি ঢাকায় ফিরে আসেন। বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনেও আলোচনা হয় এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানায়।
