
শ্রীমঙ্গল জেলা প্রতিনিধি
জনগণের জন্য যে বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গনবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে বাজেটের মাধ্যমে আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই সেই বাজেটকে একদল চানাচুরের সাথে তুলনা করেছে। যে বাজেটে ৬০টি নিত্যপণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়, সেই বাজেটকে গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না।
তিনি আরও বলেন, যারা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে তাদের উদ্দ্যেশে বলতে চাই, জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। জগগণের টাকা দিয়েই জনগণের উন্নয়ন করা হবে, টাকার অভাব হবে না।
এসময় তিনি জানান, আগামী ১ বছরের মধ্যে চা বাগানের সকল নারী শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি, ৪০ লাখ পরিবারের কাছে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৫ বছরের মধ্যে উপজেলা পর্যায়ে যে ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় রূপান্তর করা হবে। তার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যাতে উপজেলার মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে।
