
চট্রগ্রাম জেলা প্রতিনিধি
জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ সদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে প্রেরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
এ বিষয়ে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে আজ শনিবার দুপুরে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি হতে লিংক টহলের মাধ্যমে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থতা বোধ করলে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাৎক্ষণিকভাবে বিজিবি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়।
