
নিজস্ব সংবাদদাতা
বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের। এবার বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
খালেকের এমন বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিরকের সঙ্গে তুলনা করছেন অনেকে।
শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক এমন মন্তব্য করেন।
তিনি বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ।
খালেকের এমন উক্তির সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে শোরগোল শুরু হয়ে যায়। অনেকে বলে ওঠেন অযোগ্যতার বহিঃপ্রকাশ।
