নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত মেধা তালিকায় স্থান পেয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার মাসিয়া। গত ১৭ মে বাংলাদেশ স্কাউটস প্রকাশিত এ মেধা তালিকায় নলছিটি উপজেলা থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে সে এই গৌরব অর্জন করেছে।
তানজিলা আক্তার মাসিয়া উপজেলার গোহালকাঠি গ্রামের বাসিন্দা জিয়া সিকদার ও মিতু আক্তার দম্পতির কন্যা।
তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ভবিষ্যতেও সে যেন আরও বড় অর্জন করতে পারে, এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
