
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে শাখা সড়ক থেকে রানীগঞ্জ বড় মসজিদের সামনের পাকা সড়কে উঠছিলেন আলামিন, সৈকত ও কাইয়ুম। এসময় দিনাজপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে পুলিশ।
