
কুমিল্লা জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে একজন শ্রমিক অসুস্থ হলে তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন নিচে নামেন। পরে সবাই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতরা সবাই সরাইল উপজেলার বাসিন্দা।
