
বরিশাল প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্যের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে মিথ্যা মামলা, দিয়ে হয়নি করছে এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বশির শিকদার। এ ঘটনায় ভুক্তভোগী
পরিবার বশির উদ্দিন সিকদার গতকাল রবিবার সাংবাদিকদের জানান, কয়েক যুগ ধরে আমরা এই সম্পত্তি দখলে রয়েছি। বর্তমানে আমার প্রতিপক্ষ আনোয়ার হোসেন সজল তার নিজের সম্পত্তি বলে দাবি করে আসছে এবং জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেন তিনি।এ ব্যাপারে বাবুগঞ্জ থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়র কানুনগো মো. ফিরোজ আল মামুন বলেন,জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় আদালতের নির্দেশনার আলোকে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তদন্ত
সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ইউপি সদস্য বশির শিকদার বলেন, আমি দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভূগছি।জমিজমা সংক্রান্ত নিয়ে শালীর মীমাংসার কথা চলছে
সার্ভেয়ার উপস্থিত না থাকায় নির্ধারিত দিনে আলোচনায় অংশ নিতে পারেননি। তিনি দাবি করেন, জমির সীমানা নির্ধারণের কাজ এখনো সম্পন্ন হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।
