
রাঙামাটি জেলা প্রতিনিধি
অপহরণকারী, চাঁদাবাজ, বিবাহিত ও অছাত্রদের নিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগে ও কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (৩ মে) সকালে কমিটি বাতিলের দাবিতে পৌরসভা প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল শহরের বনরুপা হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। অবরোধ এখনো চলছে
আন্দোলনকারী নেতা-কর্মীরা অভিযোগ করেন ত্যাগীদের মুল্যাযন না কর। অপহরণকারী, চাদাঁবাজ ও বিবাহিতদের নিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় ছাত্রদল অর্থের বিনিময়র এই কমিটি ঘোষণা করেছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
