
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়ির দেরিতে খাবার দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সাথে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান ছিল।
অনুষ্ঠানে বরপক্ষ আসার পর খাবার দিতে দেরি হয়। এনিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। নারী শিশু সহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাশ ও কাঁচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।
