
সোহাগ মল্লিক: ঢাকা জেলা প্রতিনিধি
সকাল থেকেই প্রবল বর্ষণে ভিজছে রাজধানী ঢাকা। তবে এই বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও, ঘর থেকে বের হওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়েছে, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও তীব্র যানজটের দেখা মিলেছে।
সকাল সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে বৃষ্টিতে আশ্রয়ের জন্য কাছাকাছি দোকান বা ভবনে ছুটে যান। এমনকি যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি। প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় অসুবিধা আরও বেড়েছে।
