
স্পোর্টস নিউজ
কাতার বিশ্বকাপের থেকে ১০গুণ বেশি মূল্য নিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। বিশ্বকাপের ৫৩ দিন আগে নতুন বিতর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র।
আসন্ন ৪৮ দলের এই বিশ্বকাপকে সামনে রেখে এক লাফে ১২ গুণ পরিবহন খরচ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে নতুন সিদ্ধান্ত অনুসারে, আমেরিকার নিউজার্সিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের ট্রেনে যাতায়াতে গুনতে হবে ১৫০ ডলার। স্থানীয় কর্তৃপক্ষের এই ঘোষণায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্বাভাবিক সময়ে একই পথে যাতায়াতের ভাড়া মাত্র ১২ দশমিক ৯০ ডলার। নিউ ইয়র্ক থেকে মেডোল্যান্ডস স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৩৬ মাইল বা ৫৬ কিলোমিটার। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৯ হাজার দিন পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি
এনজে ট্রানজিটের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কোলুরি বলেন, ‘আমরা আমাদের সিস্টেমে রাউন্ড ট্রিপ টিকিটের জন্য ১৫০ ডলার নেব। নিউ ইয়র্ক থেকে মেটলাইফ, আবার মেটলাইফ থেকে নিউ ইয়র্ক।’ আটটি ম্যাচের জন্য মাত্র ৪০ হাজার ট্রেন টিকিট পাওয়া যাবে।
ট্রেনের বাইরে গাড়িতে গেলেও খরচ কম নয়। প্রতিবন্ধী দর্শকদের জন্য স্টেডিয়ামে পার্কিং পাওয়া যাবে ২২৫ ডলারে। নিউ ইয়র্কের বাসিন্দা গাই ডিক্সন এএফপিকে বলেন, আমি মনে করি এটা লজ্জাজনক। এটা ভক্তদের অসহায়ত্বের সুযোগ নেওয়া।
