
স্পোর্টস প্রতিনিধি
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এখন সর্বাধিক গোলের মালিক লিওনেল মেসি। সোমবার (২২ জুন) ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন এ আর্জেন্টাইন জাদুকর।
বিশ্ব ফুটবলের এ আসরে মেসির গোল সংখ্যা এখন ১৭টি। দ্বিতীয় স্থানে জার্মানির মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। শীর্ষ পাঁচে থাকা বাকিরা হলেন— রোনালদো নারাজিও, গার্ড মুলার ও কিলিয়ান এমবাপ্পে।
এর আগে, ম্যাচের ৩৩তম মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। মেসিও কোনো সময় নষ্ট না করে সরাসরি গোলে শট নেন। গোলপোস্ট সম্পূর্ণ ফাঁকা থাকায় আলাবা একেবারে সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে নিশ্চিত গোল ব্লক করে দেন।
