
টাঙাইল জেলা প্রতিনিধি
মুসলিম প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

টাঙ্গাইলের ভূঞাপুরে নিলুফা (২৫) নামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে কমল (৫০) নামের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর দুপুরে ভিক্টিমের বাবা বাদি হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে একই এলাকার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকারকে অভিযুক্ত করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেস দ্যা পিপলকে বিষয়টি নিশ্চিত করেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান।
অভিযোগে বলা হয়, গত ১৮ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন।
ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলায় আসামীকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
