
রংপুর জেলা প্রতিনিধি
রংপুরের মাহিগঞ্জ থানাধীন বড় দরগাহাট এলাকায় এক চালককে জিম্মি করে ১৮ লাখ ৫ হাজার টাকার জমির বায়না দলিল ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একঝাঁক নেতাকর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী আলাল হোসেনকে প্রাণনাশের হুমকি, অস্ত্র মামলায় ফাঁসানোর ভয় এবং ‘রোলার দিয়ে পিষে মারার’ হুমকি দিয়ে জোরপূর্বক স্ট্যাম্প হাতিয়ে নেওয়ার এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আলাল হোসেন বাদী হয়ে মাহিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ও তার পরিবার।
