
সবুজ আচার্য্য: চট্রগ্রাম জেলা প্রতিনিধি
আজ ২১/০৫/২৬ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেইট, ফতেপুর এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
এ সময় মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মো: সুজন (২২), পিতা: মো: আমিন, সাং-ফতেপুর; মো: সুলেমান (৩৫), পিতা: মো: জাফর, সাং- হাটহাজারী এবং মো: বেলাল মিয়া (২০), পিতা: কাজল মিয়া, সাং-ফতেপুর, হাটহাজারী প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
