
নিজস্ব সংবাদদাতা
মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম রফিকুল ইসলাম মাদানী বলেছেন, আমিও আমার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। তাহলে সমস্যাটা কোথায়? শুক্রবার এক পোস্টে তিনি এ মন্ত্রব্য করেন।
রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘হেফাজত মহাসচিবের স্ত্রী মারা গেছেন। উনার সন্তানেরাই বৃদ্ধ বয়সে সহযোগিতার জন্য উনাকে বিয়ে করিয়েছেন। আজ সেটা নিয়েও কিছু জাহেল উল্টাপাল্টা বলছে। আমাকে তো এমন কোনো খারাপ ভাষা নেই যা প্রয়োগ করেনি!
আসলে দ্বিতীয় বিয়ে করলেই উল্টাপাল্টা বলার মানসিকতা কেন? ইসলামের এই বিধানটা আজ এদেশে এই পর্যায়ে যাওয়ার পিছনে কি আমাদের আলেম সমাজের দায় নেই?
এদেশে অসংখ্য আলেমের নাম বলা যাবে, যারা একাধিক বিয়ে করেছেন কিন্তু গোপন রেখেছেন। এদেশের অনেক বড় বড় আলেম, বড় পীর সাহেব—অনেকেই তাঁদের বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। আমিও আমার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। তাহলে সমস্যাটা কোথায়?
আসলে আজ যারা দ্বিতীয় বিয়ে করলেই গালাগালি করছে, এরা বড় হয়েছে হিন্দি সিরিয়াল দেখে দেখে—সতীনদের মধ্যে কূটনামি, সংসারে অশান্তি দেখে। তাই এদের মানসিকতা এমন হওয়াটাই স্বাভাবিক। এরা কখনও নবী (আ.) কিংবা সাহাবিদের জীবনে তালাশ করবে না। এদের মাথায় কখনও এটা আসবে না যে, প্রথম স্ত্রীর প্রেগন্যান্সিকালীন সময়ে দ্বিতীয় স্ত্রী সহযোগিতা করতে পারে, কিংবা বাচ্চা হওয়ার পরও দ্বিতীয়জন প্রথমজনের সহযোগী হতে পারে।
এদের কাছে পার্কে, হোটেলে কিংবা পতিতালয়ে গিয়ে যৌন খাহেশাত পূরণ করে ডাস্টবিনে বাচ্চা ফেলে আসা নৈতিকতা; আর দ্বিতীয় বিয়ে করা অনৈতিকতা!
