
সোহাগ মল্লিক: স্টাফ রিপোর্টার
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর মামলায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) সকালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মো. তরিকুল ইসলাম আজ সোমবার আদালতে হাজির হয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। শুনানি শেষে বিচারক সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল ম্যাচিং করার নির্দেশ দেন।
