
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে ক্রিস রাইট প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের বিস্তারিত জানানো হয়।
বৈঠকে ড. খালিলুর রহমান বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
এ প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।
