
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে জেলা ও উপজেলার সকল বিএডিসি সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১২টায় মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় অবস্থিত সিডিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা কমিটির সভাপতি মো. সাইদুল হাসান খান (কেঁনেডি)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা তামিম হোসেন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার ডিলারদের বিভিন্ন সমস্যা, নীতিমালা বাস্তবায়ন ও স্বচ্ছ সার বিতরণ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য দামে ও সময়মতো সার পৌঁছে দিতে সমন্বিত নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে ডিলারদের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন (রতন), সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ উদ্দিনস গাংনী উপজেলার সভাপতি ফারুক হোসেন সাধারণ সম্পাদক মোঃ শওকত ইসলাম মুজিবনগর উপজেলার সভাপতি ইসমাইল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সার ডিলাররা উপস্থিত ছিলেন
