
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের তোপে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার কথা বলার একাধিক ফোন আলাপ ফাঁস হয়েছে। এবার সামনে এসেছে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপ।
যেখানে জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন শেখ হাসিনা। এই দল রেখে কি করব বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে শেখ হাসিনা হুঁশিয়ারি দেন আমি একটারেও ছাড়ব না।
সোমবার (১৭ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই অডিও রেকর্ডটি পোস্ট করেছেন।
