খায়রুল ইসলাম, ঢাকা: পূর্ব বাড্ডা বিএনপি নামধারী নেতা ভূমিদস্যু মো: শাহিন এবং তার সন্ত্রাসী বাহিনী হাত থেকে নিজেদের জীবন এবং ভূমি রক্ষার জন্য সংবাদ সম্মেলন করেন মোঃ হাবিবুর রহমান মিন্টু, তার স্ত্রী ইয়াসমিন আক্তার ও তাদের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ ১১ই অক্টোবর ২০২৬ইং সকালে রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সকলকে নিয়ে সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ মিছিল করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ হাবিবুর রহমান মিন্টু। এই সময় উপস্থিত সবার মাথায়, চোখে এবং নাকে ব্যান্ডেজ বাধা ছিল। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ হাবিবুর রহমান মিন্টু, ও আমার স্ত্রী ইয়াসমিন আক্তার, আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং উপস্থিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকার পুলিশ কমিশনার, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি।
পূর্ব বাড্ডার বিএনপি নামধারী নেতা ভূমি দস্যু সন্ত্রাসী -মো: শাহিন এর হাত থেকে আমার জীবনের আমার জীবনের সর্বশেষ সম্বল জীবনের ইনকামের সমুদয় টাকা দিয়ে পূর্ব বাড্ডা, বৈঠাখালি, আলিফ নগরে পাঁচ কাঠা জায়গা দখলের চেষ্টা থেকে আমাদেরকে রক্ষা এবং আমি এবং আমার পরিবারের জীবন রক্ষার আকুল আবেদন।
উল্লেখ্য ভূমিদস্যু সন্ত্রাসী শাহীন আমাদের জায়গা দখল করে রেখেছে এবং প্রতিনিয়তই আমাদের হত্যার হুমকি দিচ্ছে। এই বিষয়ে বাড্ডা থানায় ১৪/৮/২৬ এবং ০৩/১০/২৬ দুটি জিডি। এছাড়াও আমাদের উপর হামলার পরিপ্রেক্ষিতে ২৯/৮/২৬ এবং ২৩/৯/২৬ দুটি অভিযোগ দাখিল করি ।
গত ০৭/১০/২৬ তারিখে সন্ত্রাসী শাহীন গুন্ডাবাহিনী নিয়ে আমি এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। রক্তাক্ত জখম করে, আমি থানায় মামলা করতে গেলে কর্তব্যরত পুলিশ মামলা গ্রহণ করে না বলে শাহীন ভাইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না। পুলিশের এই ভূমিকায় আমি ভীত হয়েছি। আমি চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি ।
আমি আমার জীবনের সর্বোচ্চ সম্বল সর্বশেষ সম্বল ৫ কাঠা জায়গা ফেরত চাই এবং জীবনের নিরাপত্তা চাই ।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকার পুলিশ কমিশনার, ভার প্রাপ্ত কর্মকর্তা বাড্ডা খানা দৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত যেন এই সন্ত্রাসী শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং গ্রেপ্তার ও বিচারে আওতায় আনে ৷
