
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন আজ। রোববার (১৪ জুন) তিনি ৮০ বছরে পা দিলেন। বিশেষ এই দিনটি উদযাপনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে অস্থায়ী রিং ও গ্যালারি তৈরি করা হয়েছে, যেখানে বক্সিং ম্যাচ উপভোগ করবেন তিনি।
১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ট্রাম্প। রিয়েল এস্টেট ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প ও মেরি অ্যান ম্যাকলিওডের সন্তান তিনি। পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ ট্রাম্প ছোটবেলায় চঞ্চল স্বভাবের হওয়ায় ১৩ বছর বয়সে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি হন। পরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
