
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক যুবককে গু’লি করে গুরুতর আ’হ’ত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের শরীফপুর সীমান্তসংলগ্ন কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফারুক হোসেন (২৭) হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। গু’লি’বি’দ্ধ অবস্থায় তাঁকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফারুককে লক্ষ্য করে একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ৩-৪ জন দু’র্বৃ’ত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। গু’লি’বি’দ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ফারুকের শরীরে দুটি গু’লি লেগেছে—একটি কোমরে এবং অন্যটি পায়ে। তাঁর অবস্থা গুরুতর। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় বা হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
