
সিরাজুল ইসলাম সজল: ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার ৪নং রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক পুলিশ বিট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এসআই জাকির, এএসআই ফয়সালসহ মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটির আয়োজন করেন রানাপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লাবু। সভায় সভাপতিত্ব করেন রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহাজ শিকদার, তেঁতুলবাড়িয়া বাজারের দাতা প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তফা কামাল ফকির।
সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দারা সাম্প্রতিক সময়ে এলাকায় ছুরি বহন ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর প্রতিকারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো বেলায়েত হোসেন মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারের আহ্বান জানান।
