
নিজস্ব সংবাদমাধ্যম
ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিজিবিকে “নতজানু” করে রাখা হয়েছিল। ফলে সীমান্তে যথাযথ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিজিবি এখন চোখ রাঙাচ্ছে বিএসএফকে।
দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় বাহিনীর ‘পুশইন’ চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। সম্প্রতি লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও যশোরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে শনিবার দুপুরে ভারতীয় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারীকামার ক্যাম্পের সদস্যরা একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া যায়।
বিজিবির কালিরহাট বিওপি সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ওই ব্যক্তিকে জোরপূর্বক পুশইনের চেষ্টা করলে বিজিবি টহল দল বাধা দেয়। পরে বিএসএফ সদস্যরা পিছু হটে তাকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। ঘটনাস্থলে থাকা বিজিবি কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি সীমান্তের জিরো লাইনের ভারতীয় অংশে অবস্থান করছেন।
