
নিজস্ব সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মাকে হ/ত্যা করে নিজের শোয়ার ঘরে মাটিচাপা দিয়ে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
বুধবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে ওই মায়ের অর্ধগলিত ম/র/দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
মারুফা বেগম ওই গ্রামের মৃত আশরাফের স্ত্রী। অভিযুক্ত ছেলে মো. জুয়েল (৩৫) পেশায় একজন ভ্যানচালক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রায় চার-পাঁচ দিন আগে জুয়েল তার মা মারুফাকে হ/ত্যা করে নিজের শোয়ার ঘরের মেঝেতে পুঁতে রাখেন।
এদিকে, জুয়েলের ছোট ভাই পোশাক শ্রমিক লাবিন (৩০) ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যান। ঈদের দিন নামাজ শেষে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এরপর, গত মঙ্গলবার রাতে লাবিন নিজের বাড়িতে ফিরে মা মারুফা, বড় ভাই জুয়েল, ভাবি হাসি বেগম (২৭) ও তাদের সন্তানদের কাউকে খুঁজে না পেয়ে সন্দিহান হয়ে পড়েন। একপর্যায়ে বড় ভাইয়ের শোয়ার ঘরের মেঝেতে মাটির ফাটল এবং বিছানায় রক্তের দাগ দেখতে পান তিনি।
পরদিন বুধবার লাবিন বিষয়টি কিশোরগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলেপুলিশযাওয়ার আগেই অভিযুক্ত জুয়েল ও তার স্ত্রী-সন্তানরা বাড়ি থেকে পালিয়ে যান।
