
মো সিরাজুল ইসলাম সজল : ঝালকাঠি জেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপির অংগ সংগঠন ছাত্রদলের নলছিটি উপজেলা কমিটির সদস্য রাজিব আহসানকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২ জুন) বিকেলে ৮ নং সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে স্থানীয় গোচরা এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন,সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল খান, ইউনিয়ন যুবদলের আহবায়ক এখলাছ হোসেন মুন্না, সদস্য সচিব মো. আলামিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম তানসেন প্রমুখ।
উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত সোমবার (১ জুন)সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভাস্থলে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাজিব আহসানকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা চাপাতি ও রামদা দিয়ে নৃশংস হামলা করে। এতে গুরুতর আহত হয়ে রাজিব আহসান বর্তমানে শেবাচিমের চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় রাজিব আহসানের বড় ভাই সজিব হাওলাদার গতকাল মো. ফয়সাল,মো. কামরুল বিশ্বাস, মো. রিয়াদ,মো. হারুন ও মো. রুবেলকে আসামী করে একটি এজাহার দায়ের করেন। এজাহারভুক্ত আসামিগন একই এলাকার বাসিন্দা।
