
ঢাকা জেলা প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে চার দিনে যমুনা সেতু দিয়ে এক লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
রবিবার (২৪ মে) থেকে বুধবার (২৭ মে) রাত ১২টা পর্যন্ত এ পরিসংখ্যান পাওয়া গেছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার প্রথম দিন রবিবার (২৪ মে) সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।
এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়, এর বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।
সোমবার (২৫ মে) সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা।
অন্যদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়, এর বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
