ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানীতে ঈ দুল আজহায় কোরবানির পশু জবাই, প্রস্তুত ও কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত ৮০ জন কসাই আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
আহতরা পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবা জার, হাজারীবাগ, বংশাল, সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান ও মিরপুর ও পল্লবী এলাকার বলে জানা গেছে।
আহতরা পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবা জার, হাজারীবাগ, বংশাল, সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান ও মিরপুর ও পল্লবী এলাকার বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ কলিন্স মল্লিক জানান, আহতদের মধ্যে এখন পর্যন্ত কাউকে ভর্তি করা হয়নি। এদের অনেকেই ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আর গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।