
নিজস্ব সংবাদমাধ্যম
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানকে এবার অভিনয় করেছেন ভিনদেশি সিনেমায়। আরবভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
সেভেন ডগস’ সিনেমাটিতে ভাইজান ছাড়াও আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ও বলিউড তারকা অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এ মুন্না ভাইখ্যাত অভিনেতা। সেই সঙ্গে আছেন আরেক বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।
নতুন এ সিনেমায় সালমান খানের অ্যাকশন অবতারের ঝলক এবং সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভাইজানের ভক্ত-অনুরাগীদের মাঝে এটি এখন আলোচনায়। সিনেমাটির প্রিমিয়ারের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে মূল চরিত্রদের পাশাপাশি অনুষ্ঠানস্থলজুড়ে থাকা সালমান খানের একটি বিশাল পোস্টার সবার নজরে আসে
