
ঝালকাঠি প্রতিনিধি
ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব কেবল আনন্দের নয়, বরং আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য বার্তা বহন করে। ঈদ আমাদের শেখায় সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হতে।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। দেশ-বিদেশে অবস্থানরত ৫ নং সুবিদপুর ইউনিয়নের সকল সম্মানিত নাগরিক, প্রবাসী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
মোঃ জাহিদুল ইসলাম দোলন বলেন,
“ঈদের প্রকৃত তাৎপর্য হলো ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমরা সবাই হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে একযোগে কাজ করি।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমার শক্তি। ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ ও সেবায় আমি সবসময় পাশে থাকতে চাই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের জীবনে।”
শেষে তিনি ৫ নং সুবিদপুর ইউনিয়নবাসীর সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপত্তা ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
“সবার জীবন হোক সুন্দর, নিরাপদ ও কল্যাণময় — এই প্রত্যাশায় সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”
