
সবুজ আচার্য্য,চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের পৃষ্ঠপোষকতায় পটিয়ায় আয়োজিত এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২৬ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণফুলী কালারপোল ক্রিড়া সংস্থা। গতকাল ফাইনালে তারা
সোহেল ফাহিমের একমাত্র গোলে হারায় রাঙ্গুনিয়া অলষ্টার এসসিকে। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের মোহাম্মদ আরিফ এবং টুর্নামেন্ট খেলোয়াড় নির্বাচিত হয় ফাহিম ও সোহেল। পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকালে অনুষ্ঠিত ফাইনালে কর্ণফুলী কালার পোল খেলা শুরুর মাত্র ১০ মিনিটে মাথায় কর্ণার কিক থেকে ফাহিম সোহেল সরাসরি গোল করে দলকে( ১-০)তে লিড এনে দেন। পিছিয়ে পড়ে রাঙ্গুনিয়া খেলায় ফিরতে একের পর এক আক্রমণ করলে ও কর্ণফুলীর ডিফেন্স ও গোলরক্ষকের অদম্য দেয়াল অতিক্রমে ব্যর্থ হলে রানার আপ হয়ে মাঠ ছাড়তে হয় তাদের। পরে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা এম এ মান্নান, শিমুল। ইদ্রিস চৌধুরী অপু, চ্যাম্পিয়ন ক্লাবের চেয়ারম্যান মো.মহিউদ্দিন মুরাদ, উপদেষ্টা আবদুর রহমান হিলু, কালারপোলের সভাপতি এম এ রহিম, কোচ মো. ফরহাদ হোসেন , আরিফুল রহমান সুমন, যুগ্মসচিব আজিজুল হক, সদস্য শাকিল, জাহাঙ্গীর মফিজ, জাবেদ, সায়েম, রাশেদ, মিনহাজ বাবু, শহিদ, বিজয়, নওশাদ, মিসবাহ, হাবিব প্রমুখ।
