
আন্তর্জাতিক ডেস্ক
নিজ দলের মন্ত্রীদের পদত্যাগে চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। সর্বশেষ পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর তার আর ‘আস্থা’ নেই। ক্ষমতাসীন লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী স্টারমারের ওপর চাপ আরও বেড়েছে। দুই বছরেরও কম সময়ে তার নেতৃত্ব টালমাটাল অবস্থায় পড়েছে।
এছাড়াও ডজনখানেক এমপি প্রধানমন্ত্রীকে পদত্যাগ বা সুশৃঙ্খলভাবে ক্ষমতা ছাড়ার সময়সূচি দিতে আহ্বান জানান। অন্যদিকে, ১৫০ জনের বেশি এমপি বর্তমান প্রধানমন্ত্রীর পক্ষেই অবস্থান নিয়েছেন এবং বলেছেন, ‘এখনই নেতৃত্ব পরিবর্তনের সময় নয়’।
