
সোহাগ মল্লিক: ঢাকা জেলা প্রতিনিধি
বিরোধীদলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির তিন অঙ্গসংগঠনের মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, বিরোধীদল যে সমালোচনা করছে, এটা অমূলক কিছু না। তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি নিলে বা মিথ্যাচার করলে সেটি হবে ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বিরোধীদল ওই পথে হাঁটবে না।
বিএনপির এ নেতা জানান, আগামীকাল শনিবার (৯ মে) ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের জেলা নেতৃবৃন্দকে নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে গত তিনমাসে সরকারের বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি ও আগামীর পরিকল্পনা এবং করণীয় তুলে ধরা হবে
