
নিজস্ব সংবাদদাতা
১৮৮৬ সালের ৩ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিল। অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। এরপর থেকে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।
শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিকের দাবিকে সামনে রেখে বিভিন্ন সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও সাধারণ মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে। র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শ্রমিকদের অবদানকে স্মরণ করা হয়।
শ্রমিকের ঘামেই গড়ে ওঠে দেশের অর্থনীতি—এই সত্যকে ধারণ করে এবারের শ্রমিক দিবসেও প্রতিধ্বনিত হচ্ছে “শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার”।
