
সোহাগ মল্লিক : ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অভিযুক্ত এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। জাতীয় ছাত্রশক্তির নেতাদের দাবি, তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং গত জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে বলেও জানা গেছে।
