
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন এই ছাত্রলীগ নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার অর্পণ চৌধুরী।
গত বছরের পহেলা আগস্ট ফেনী থেকে মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছিল কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডের নন্দনপুরে নিহত মাসুম মিয়া হত্যা মামলায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
