
সোহাগ মল্লিক: ঢাকা জেলা প্রতিনিধি
তাকে ‘ভালোবেসে’ সবাই কচলায় বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পড়ছি মছিবতে। সবাই আমাকে খুব ভালোবাসে তো! তাই আমাকে নিয়ে কচলায় সবাই।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বিরোধীদলীয় নেতার এ মন্তব্যে সংসদে হাসির রোল পড়ে যায়।
জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার.. বিষয়ে পার্থের বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের পার্থ সাহেব। আমি শুনেছি উনি খুব ভালো ডিবেট করতেন। প্রচুর ম্যাটারিয়াল নিয়ে আসছেন। কিছু উনি সঠিক চালান দিয়েছেন। কিছু বেঠিক চালান দিয়েছেন। আগেরদিনও এরকরম এতটু বক্তব্য.. পরে আমি ব্যক্তিগতভাবে উনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম।
ডা. শফিকুর রহমান বলেন, উনি কার নামে কোট করেছেন আমি বুঝতে পারিনি। কিন্তু ফাইলটা শুরু করেছেন আমার নামে। উনি বলেছেন, আমি জিয়া পরিবারকে… এসময় পার্থ মাইক ছাড়া বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়া দেখালে বিরোধী দলীয় নেতা বলেন, না না উনি মেনশন করেননি। লেট মি সে। জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন… ইত্যাদি হাবিজাবি করতে বলেছি। আমি চ্যালেঞ্জ করছি- হোয়েন, ওয়ার, হাউ। প্লিজ কিলারিফাইড। আমি এ ধরনের রেকলেস কথা কারো নামেই বলিনা। এমন কী শেখ হাসিনার পরিবারের নামেও আমি বলি না। যে দোষ করবে তার সাথে যাবে বিষয়টি। অন্য কেউ বললে সেটা আমার নামে চালান হবে না। উনাকে অনুরোধ করবো বক্তব্যের মাধুর্য ছড়াতে গিয়ে আমার ওপরে যেন ভবিষ্যতে এ ধরনের দয়া উনি না করেন। আমাকে এত ভালোবেসে সব কিছু আমার নামে চালান দিলে এই বোঝা বোধ হয় আমি অপরাগ।
