
সবুজ আচার্য্য,চট্টগ্রাম জেলা প্রতিনিধি
আজকের বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরীতে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এতে নাগরিক জীবনে সাধারণ মানুষ যে কষ্ট ভোগ করেছেন তার জন্য উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এক বিবৃতিতে বলেছেন, কয়েক বছর ধরে মেহাপ্রকল্পে কাজ চলছে, অগ্রগতি হয়েছে অনেক, কিন্তু সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের অভাবশজনগণ এই প্রকল্পের সফলতা চূড়ান্তভাবে দেখতে পারছে না |
ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, বর্ষাকাল আসার আগেই যেন চট্টগ্রাম মহানগরীর খাল এবং উপখালগুলির উন্নয়ন ও সংস্কার কাজ শেষ করা হয় সেজন্য আমরা বারবার নাগরিক ফোরামের পক্ষ থেকে দাবি জানিয়ে আসছি । কিছুদিন আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বলেছিলেন, এপ্রিল মাসের মধ্যে যেসব খালের কাজ চলছে সেগুলির বাঁধ খুলে দেওয়া হবে ।
কিন্তু এ বিষয়ে কতটুকু পদক্ষেপ আসলেই নেয়া হয়েছে তা জনগণকে অবগত করা হয়নি | হাজার হাজার কোটি টাকা খরচ করে মেগা প্রকল্পের এত কাজ করার পরও কোথায় কোথায় এখনো জলবদ্ধতা হচ্ছে, কেন হচ্ছে তা নিরসনের জন্য জলাবদ্ধতা চলাকালীন সময়ে সর জমিনে পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে জরুরী ব্যবস্থা নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান । তিনি আরো বলেন, জলাবদ্ধতা মেগাপ্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে।
