
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ৫ জন নি’হ’ত হয়েছেন। এ সময় আ’হ’ত হন আরও ১৩ জন।
স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) সকালে প্রদেশের বান্নুর জেলার দোমেল পুলিশ স্টেশনে এ হামলা হয়। নি’হ’ত’দের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী, মেয়ে ও ছেলে রয়েছে।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ স্টেশনের পেছনে ধাক্কার পর এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর পরপরই শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মাইল দূর থেকেও এর শব্দ শোনা যায়।
