
নিজস্ব প্রতিবেদক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১৩ মার্চ) তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় এমনটা জানানো হয়। বার্তায় বলা হয়, মির্জা আব্বাসকে ১৩ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে,বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
