
নিজস্ব প্রতিবেদক
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগে দুই নাবিক আহত হয়েছে। আগুনের সূত্রপাত যুদ্ধসংক্রান্ত নয়। বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানায়।
মাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একটি বিবৃতিতে বলা হয়েছে, আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজের প্রধান লন্ড্রি (কাপড় ধোয়ার) এলাকায়। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন ইউনিটের কোনো ক্ষতি হয়নি। আহত দুই সেনার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
