
স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নের লক্ষ্যে বড় ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সাথে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সভায় দীর্ঘদিনের অমীমাংসিত তালিকা সংশোধন এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে যাচাই-বাছাই করা হবে যাতে কোনো অমুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে না পারে।
সভায় নিজের বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মহান মুক্তিযুদ্ধই আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। এই গৌরবময় মুক্তিযুদ্ধের সঙ্গে দেশের অন্য কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখা কোনোভাবেই সঠিক হবে না।
