
মো সিরাজুল ইসলাম সজল :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নলছিটি রানাপাশা বি এন পির উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুটোর পক্ষে ইউনিয়ন বিএনপি’র নেতা আলমগীর ফকিরের বাড়িতে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা এবং উঠান বৈঠকের আয়োজন করা হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদ মাঝি । অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান, সাধারন সম্পাদক মো নেছাব আলি কামরুল,সাবেক সভাপতি মোতালেব হোসেন মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিব খলিফা, যুবদলের সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো শহিদুল ইসলাম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম খলিফা, যুবদল নেতা কাইয়ুম সিকদার, মোস্তফা কামাল ফকির,রাসেল মাঝি, আল আমিন ফকির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহাস শিকদার, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম সজল, ,ছাত্রদল নেতা হাসিব বিল্লাহ সহ ইউনিয়ন বি এন পি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
