
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। গত বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে বিয়ের কয়েক মাস না যেতেই তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়। বর্তমানে তারা আলাদা থাকছেন এ তথ্য নিশ্চিত করেছেন তাহসান নিজেই।
একটি জাতীয় দৈনিকে তাহসান বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকেই আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু ভুয়া খবর দেখায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়েছে যে, আমরা এখন একসঙ্গে নেই।
তিনি আরও জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি নীরব থাকতে চেয়েছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বাধ্য হয়েই মুখ খুলতে হয়েছে।
