
মেহেরপুরের সিনিয়র সাংবাদিক রশিদ হাসান খান আলো’র প্রথম মৃত্যুবার্ষিকী। সময়ের হিসাব মিলে গেলেও শূন্যতা মেলেনি তাঁর অনুপস্থিতি আজও ভারী হয়ে থাকে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিবারের হৃদয়ে। দুঃখজনক হলেও সত্য, তাঁর বিদায়ের শোকগাথা স্থানীয় পত্র-পত্রিকায় প্রত্যাশিতভাবে স্মৃতির আলো ছড়াতে পারেনি। তবু স্মৃতি মুছে যায়নি। তাঁকে মনে রেখেছেন অনেকে—বিশেষ করে তাঁর পরিবার, যাঁদের কাছে প্রতিটি দিনই আলোর অনুপস্থিতির দীর্ঘ রাত।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এই সিনিয়র সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশাগত কাজে যুক্ত ছিলেন। পাশাপাশি স্থানীয় পত্রিকা দৈনিক মেহেরপুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে অনেকগুলো বছর নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। কলম সংবাদ ছিল তাঁর সাধনা। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করি তাঁকে যাঁর জীবন ছিল সত্যের পক্ষে, মানুষের পক্ষে। তাই তাঁর কর্ম, আদর্শ আর স্মৃতি মেহেরপুরের সাংবাদিকতা ছোঁয়া দিয়ে যাই,
শ্রদ্ধা,শোক ও ভালোবাসায় অম্লান ।
