
খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় দুইজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে নিহত হয়েছেন একজন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা রোববার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
